পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় চাপ ব্যবস্থাপনা নিয়ে কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত
পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় কাউন্সেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন’। শনিব
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৭ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় কাউন্সেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন’।
শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা.শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু, ড. মাসুদ রানা সরকার এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৬৪ জন শিক্ষার্থী সেবা গ্রহণ করেন। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক চাপ, ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে উদ্বেগ, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। তারা নিয়মিত কাউন্সেলিং, সময় ব্যবস্থাপনা, ইতিবাচক চিন্তাভাবনা এবং সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা বলেন, “উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ একটি বাস্তব চ্যালেঞ্জ। এ ধরনের কাউন্সেলিং সেবা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চাপ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। আইকিউএসি’র উদ্যোগে আয়োজিত এই কার্যক্রম শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক শিক্ষাজীবন গঠনে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
