পাবিপ্রবির ছাত্রী হল মসজিদে ছাত্রশিবিরের উপহার

পাবিপ্রবি প্রতিনিধি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গণতন্ত্র হল ও মাতৃভাষা হল মসজিদে পবিত্র কুরআন, হাদিস গ্রন্থ, ইসলামি সাহিত্য ও জায়নামাজ প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবিপ্রবি শাখা। সোমবার (৪ মে) সংগঠনটির পক্ষ থেকে আলহাজ্ব হোসাইন, আবু দাউদ ও সোহাগ হল দুটির মসজিদে এ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৫ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

পাবিপ্রবির ছাত্রী হল মসজিদে ছাত্রশিবিরের উপহার
ছবি: Inside Bangla
Aa

পাবিপ্রবি প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গণতন্ত্র হল ও মাতৃভাষা হল মসজিদে পবিত্র কুরআন, হাদিস গ্রন্থ, ইসলামি সাহিত্য ও জায়নামাজ প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবিপ্রবি শাখা।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

সোমবার (৪ মে) সংগঠনটির পক্ষ থেকে আলহাজ্ব হোসাইন, আবু দাউদ ও সোহাগ হল দুটির মসজিদে এসব সামগ্রী পৌঁছে দেন। মূলত শিক্ষার্থীদের ধর্মীয় চর্চায় সহায়তা এবং ছাত্রকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ আবু সামা এ বিষয়ে বলেন, “ছাত্রশিবির সব সময় শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে মেয়েদের দুটি হলের মসজিদে কুরআন, হাদিস, পর্দা বিষয়ক বই ও জায়নামাজ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনে আমাদের এই ধরনের ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন