পিসিআইইউতে টেক্সটাইল ক্লাবের নতুন নেতৃত্বের অভিষেক
মেহেদী হাসান, নোবিপ্রবি প্রতিনিধি চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর শপথ গ্রহণ এবং ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচি
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৮ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

মেহেদী হাসান, নোবিপ্রবি প্রতিনিধি
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর শপথ গ্রহণ এবং ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করানো হয়। একই অনুষ্ঠানে ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাইয়ুব চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাব ও ফোরামকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমন্বিত প্ল্যাটফর্মে কাজ করতে হবে, যাতে সবাই একটি পরিবার হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়তা করে।
বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ উপস্থিত ছিলেন। তিনি টেক্সটাইল ক্লাবের ধারাবাহিক সাফল্য ও ঐতিহ্যের প্রশংসা করেন এবং নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রতি আস্থা প্রকাশ করে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউছুপ খান। তিনি নবগঠিত কার্যনির্বাহী পরিষদের তালিকা ঘোষণা করেন এবং সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি রায়ান আহমেদ এরিক বলেন, সবাইকে সাথে নিয়ে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল, সৃজনশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
