“পোট্রেটস অব বাংলাদেশ”প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নওশাদের।

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৭ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

“পোট্রেটস অব বাংলাদেশ”প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নওশাদের।
ছবি: Inside Bangla
Aa

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘পোট্রেটস অব বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নওসাদ আলী।

৬ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন তিনি। প্রায় পাঁচ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে ১০০টি ছবি শর্টলিস্ট করা হয় এবং নির্বাচিতদের সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে এক লক্ষ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীরা প্রত্যেকে ২৫ হাজার টাকা করে পুরস্কার পান।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

অনুভূতি প্রকাশ করে নওশাদ বলেন, আমার এই ক্ষুদ্র ফটোগ্রাফি জীবনে গতকালতের দিনটি ছিলো আমার জন্য দারুণ চমকপ্রদ। গতকাল সেরাটন হোটেলে যখন পঞ্চম, চতুর্থের ছবির পর যখন আমার ছবিখানা দেখালো তখনও ঠিক বুঝতে পারছিলাম না এটা সত্যি কি না! তারপর ডাকা হলো নাম, আর ৫০ হাজরের প্রাইজমানি। সত্যি বলতে আমি ঠিকঠাক জানতামও না পুরস্কার কতজনকে দেবে আর তাদের প্রাইজমানি কত। কারণ আমি শুধু থিম অনুসরণ করে ছবিটা সাবমিট করেছিলাম, পুরস্কার যে পাব তা আশা করি নাই একদমই। সেরা ১০০ তালিকাতে নাম দেখেই আমি সন্তুষ্ট ছিলাম, কারণ সেখানে ছিলো অসাধারণ সব ফটোগ্রাফারদের চমৎকার সব ছবি।

তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই আয়োজক, ধন্যবাদ জুরিপ্যানেলকে হাজার হাজার ছবির মাঝে থেকে বিজয়ীদের নির্বাচন করার জন্য।

উল্লেখ্য, ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন প্রাণী ও মানুষের গল্প আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে কাজ করে আসছে। তাদের আয়োজিত “পোর্ট্রেটস অব বাংলাদেশ” প্রতিযোগিতাটি দেশের উদীয়মান ও পেশাদার আলোকচিত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন