প্রথম অংশগ্রহণেই সাফল্য জাককানইবি রোভার স্কাউটদের

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৭ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

প্রথম অংশগ্রহণেই সাফল্য জাককানইবি রোভার স্কাউটদের
ছবি: Inside Bangla
Aa

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গাজীপুরে অনুষ্ঠিত ‘আঞ্চলিক ইয়ুথ ফোরাম ২০২৬’-এ বিভিন্ন ইভেন্টে পুরস্কার অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। প্রথমবারের মতো অংশ নিয়েই চারটি ইভেন্টে পুরস্কার অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই রোভার সদস্য।

শনিবার (১৬ মে) গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের ৬৪ জেলার রোভার সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিটি জেলা থেকে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ নির্বাচিত রোভার সদস্যরা আঞ্চলিক পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান।

নজরুল বিশ্ববিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে প্রতিযোগিতায় ইংলিশ স্পোকেন ইভেন্টে ১ম ও বাংলা ভাষায় উপস্থাপনায় ২য় স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষার্থী মো: শাহরিয়ার জামান খান লেলিন এবং ইয়ুথ পার্লামেন্ট ইভেন্টে ১ম ও উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান অর্জন করে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: নাজমুস সায়াদাত সিফাত।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

এ বিষয়ে নাজমুস সায়াদাত সিফাত বলেন, “প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এটি ছিল নিজেকে নতুনভাবে অন্বেষণ করার একটি সুযোগ। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও আমাদের নতুন ইউনিটকে সবার সামনে তুলে ধরার ছোট্ট একটি প্রচেষ্টা ছিল। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পারা আমার জন্য বড় প্রাপ্তি।”

মো. শাহরিয়ার জামান খান লেলিন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট দল এই প্রথমবারের মতো আঞ্চলিক ইয়ুথ ফোরামে অংশগ্রহণ করেছে। এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। আমাদের এই অর্জন ভবিষ্যতে দলের অন্যান্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।”

রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসান তোকদার বলেন, “জাককানইবি রোভার স্কাউট গ্রুপে রয়েছে অনেক প্রতিভাবান রোভার এবং গার্ল ইন রোভার সদস্য। তারা দায়িত্বে যেমন অবিচল, তেমনি সৃজনশীলতায় পারদর্শী। তাদের এই অর্জন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং আনন্দের। আমি তাদের সর্বাঙ্গীণ সুন্দর জীবন প্রত্যাশা করছি।”

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন