প্রাক-বাজেট বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৯ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

প্রাক-বাজেট বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়
ছবি: Inside Bangla
Aa

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়কে হাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতে) আয়োজিত বিতর্কটিতে ‘আগামী বাজেটে জ্বালানী নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে।’ প্রস্তাবে সরকারি দল হয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে লড়াইয়ে নামে নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

নজরুল বিশ্ববিদ্যালয়ের হয়ে এই ডিবেটে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো: হাসিবুর রহমান, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান সেতু, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী হরি প্রিয়া সেন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুর রহমান রবিউল এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাঈদা রহমান শৈলী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ভিপি মো: হাসিবুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির দীর্ঘ পথচলার পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের এক অনন্য অর্জন। এই সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর দৃঢ়তা এবং হাল না ছাড়ার মানসিকতা। বিশ্ববিদ্যালয়ের নাম বুকে ধারণ করে আমরা জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পেরেছি। এটিএন বাংলার মতো একটি প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করা আমাদের জন্য বড় সম্মানের। আমরা বিশ্বাস করি, এ ধরনের অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় থাকবে।’

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন