বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আসন্ন উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বার্তা দিতে বগুড়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৩ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
ছবি: Inside Bangla
Aa

আসন্ন উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বার্তা দিতে বগুড়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে এবং পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একইসঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হওয়ায় বিধি অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হয়। পরবর্তীতে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হলে সেখানে উপনির্বাচনের তফসিল দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

রেজাউল করিম বাদশা বলেন, উপনির্বাচনের সময় কোনো ধরনের সরকারি কর্মসূচি আয়োজন করলে তা নির্বাচনী বিধিমালার প্রশ্ন তুলতে পারে। এ কারণে প্রধানমন্ত্রী সফর স্থগিত করে নির্বাচনী নীতিমালা অনুসরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপনির্বাচনের আগে সরকারি কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে একটি সতর্ক পদক্ষেপ। বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণের মতো জনসম্পৃক্ত কর্মসূচি নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে পারে-এমন আশঙ্কা এড়াতেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে জানিয়েছিলেন, ১০ মার্চ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন