বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে গণ বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৮ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

গবি প্রতিনিধি :
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দিয়ে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী সোমবার, ৯ মার্চ ২০২৬ থেকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ঈদুল ফেতরের জন্য সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ০৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদুল ফেতরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল (সোমবার, ৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
