বেগম জিয়ার ছবি ও জাতীয় পতাকা অবমাননায় ইবিতে তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকা অবমাননাকারী ব্যক্তিদের চিহ্নিত করতে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রবিবার (১৯ এপ্রিল) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যাল

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৯ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

বেগম জিয়ার ছবি ও জাতীয় পতাকা অবমাননায় ইবিতে তদন্ত কমিটি
ছবি: Inside Bangla
Aa

ইবি প্রতিনিধি:

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকা অবমাননাকারী ব্যক্তিদের চিহ্নিত করতে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রবিবার (১৯ এপ্রিল) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

কমিটির অনন্য সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শাহাবুল আলম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক আব্দুস শহীদ মিয়া বলেন, আমি এখনো চিঠি হাতে পাইনি। চিঠি পেলে পরবর্তীতে বলতে পারবো।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। এসময় ভিতরে আটকে থাকা এক কর্মকর্তা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিরুপ মন্তব্য করেন। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার দিকে তেড়ে গেলে ফটকে ঝুলানো বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি যুক্ত ব্যানার ছিড়ে ফেলে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন