ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনার সূত্রধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে দেশে ভারতীয় চ্যানেল সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা সোহেল র

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৬ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে
ছবি: Inside Bangla
Aa

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনার সূত্রধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে দেশে ভারতীয় চ্যানেল সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।

সোমবার (৫ জানুয়ারি) সোহেল রানা তার ভেরিফায়েড ফেসবুক আইডি এক পোস্টে জানিয়েছেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

পরে তিনি ভারতীয় কনটেন্টের সমালোচনা করে আরেকটি পোস্ট করেছেন। তিনি লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধন কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে।

আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় উত্তাল দুই দেশেরই ক্রিকেট অঙ্গন। ক্ষুব্ধ বাংলাদেশিরা।

তারকা অঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর এ ঘটনায় ভারতকে সরাসরি ধিক্কার জানান। সেই ধারাবাহিকতায় এবার দেশের সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট রক্ষায় ভারতীয় চ্যানেল বন্ধের দাবি তুলেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন