ভারতের পরিবর্তে অন্য দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬। কিন্তু এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে বাধ্য করছে আইসিসিকে। ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে চরম অনিশ্চয়তায় ‘প্ল্যান বি’ বা বিকল্প ভেন্যু হ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

ভারতের পরিবর্তে অন্য দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
ছবি: Inside Bangla
Aa

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬। কিন্তু এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে বাধ্য করছে আইসিসিকে।

ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে চরম অনিশ্চয়তায় ‘প্ল্যান বি’ বা বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বিবেচনায় রাখছে আইসিসি।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী বারাসাত এলাকায় অন্তত ৫ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এমনকি আক্রান্তদের মধ্যে ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন, যা সংক্রমণের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে ইতোমধ্যে প্রায় ১০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে তারা।

যেহেতু নিপা ভাইরাসের কোনো স্বীকৃত টিকা নেই এবং এর উচ্চ মৃত্যুহার ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক দলগুলোর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে যদি ভারতের স্বাস্থ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে ভারতের মাটিতে নির্ধারিত ম্যাচগুলো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তুত রয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। সংযুক্ত আরব আমিরাত এর আগেও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল, তাই লজিস্টিক ও পরিকাঠামোর দিক থেকে আইসিসি দেশটিকে সবচেয়ে নিরাপদ বিকল্প মনে করছে।

এদিকে, এই ইস্যুটিকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। পাকিস্তান ইতোমধ্যে আইসিসির কাছে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে।

পিসিবির দাবি, খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে ভারতকে আয়োজক দেশ থেকে বাদ দিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজন করা হোক।

অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়ে আসছিল। তবে আইসিসি এই দাবিতে সাড়া না দিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার মতো কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

এ বিষয়ে আইসিসি একটি জরুরি সভা ডাকতে পারে। যদি ভারতের পরিস্থিতি গুরুতর বিবেচনা করা হয়, তবে টুর্নামেন্টের একটি অংশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া অথবা ভারতের বদলে আরব আমিরাতকে যুক্ত করে একটি হাইব্রিড মডেলে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা আসতে পারে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন