মওলানা ভাসানীর মাজার জিয়ারাত করবেন প্রধানমন্ত্রী
মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল ২০২৬ তারিখ টাঙ্গাইলে একাধিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। এদিন তিনি কৃষক কার্ড বিতরণ ও কৃষি মেলার উদ্বোধন করবেন। এ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ১৪ই এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইলের মাওলানা ভা
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১২ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল ২০২৬ তারিখ টাঙ্গাইলে একাধিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। এদিন তিনি কৃষক কার্ড বিতরণ ও কৃষি মেলার উদ্বোধন করবেন।
এ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ১৪ই এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার-এ পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ (রবিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর ও অফিসপ্রধানদের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ক্যাম্পাস এলাকায় মহড়া পরিচালনা করছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ভাসানীর মাজার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন আশা করছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সকল কর্মসূচি সম্পন্ন হবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
