মনোনয়ন চেয়েও পাননি এনসিপির আলোচিত নেতা সামান্তা শারমিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। তবে আলোচিত নেতা ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই তালিকায় জায়গা পাননি। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মে
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১০ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। তবে আলোচিত নেতা ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই তালিকায় জায়গা পাননি।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আখতার হোসেন জানান, শাপলা কলি মার্কার পক্ষে দলের সব নেতাকর্মীকে মাঠে নামতে হবে। তিনি দেশবাসীর কাছেও সহযোগিতা কামনা করেন।
সামান্তা শারমিন এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বের প্রথম সারিতে। দল গঠনের আগে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন। এবারের নির্বাচনে তিনি রংপুর-১ আসনে মনোনয়ন চাইলেও পাননি। দলীয় সূত্র জানায়, পরবর্তী ধাপে তাকে বিবেচনা করা হতে পারে।
মনোনয়ন প্রক্রিয়া নিয়ে সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘প্রাথমিক তালিকায় থাকা কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বা প্রতিকূলতা পাওয়া গেলে যাচাই-বাছাই করে প্রয়োজন হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।’ তিনি জানান, তিন ধাপে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
দলের যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘এবারের মনোনয়ন তালিকায় ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশ নেবেন।’
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘দল দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারে জড়িত কাউকে সংসদে পাঠাতে চায় না। কোনো প্রার্থী নির্বাচনি আইন ভঙ্গ করলে তার প্রার্থিতা বাতিল হবে।’
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
