রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা সহজে পূরণের লক্ষ্যে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৩ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা সহজে পূরণের লক্ষ্যে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (আজ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত মূল্যে ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
এ কর্মসূচির আওতায় ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে— খামারবাড়ি (ফার্মগেট), সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, মিরপুর-১০, কল্যাণপুর, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, যাত্রাবাড়ী, বাড্ডা, বনানী, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রীসহ পুরান ঢাকার একাধিক এলাকা।
এ ছাড়া জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার বিপণনের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে বিক্রয় কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
