রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি র‌্যালি শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নারী এবং কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৮ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ছবি: Inside Bangla
Aa

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি র‌্যালি শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী এবং কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নৃতাত্ত্বিক পরিচয় কিংবা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকল নারীর অর্জনের প্রতি সম্মান প্রদর্শন এবং কোনো ধরনের বিভাজন বা বৈষম্য ছাড়াই সবার সমঅধিকার ও মানবাধিকার নিশ্চিত করাই এ দিবস পালনের মূল লক্ষ্য।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

এ সময় বক্তারা রাজনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সংসদে নারী সদস্য সংখ্যা বৃদ্ধি, নারী নির্যাতনবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ এবং সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, অতিরিক্ত উপকমিশনার নাসিদ ফরহাদ, মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, পরিবর্তনের রাজশাহীর পরিচালক রাশেদ রিপন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহী বিভাগের পরিচালক দিল সিতারা চুনি প্রমুখ।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন