রাজশাহীতে ঈদের প্রধান জামাত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে

রাজশাহী নগরীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের প্রধান জামায়াত সকাল ৮টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সরেজমিনে দেখা গেছে, ঈদগাহে নামাজ আদায়ের জন্য জোর প্রস্তুতি চলছে।

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২০ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহীতে ঈদের প্রধান জামাত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে
ছবি: Inside Bangla
Aa

রাজশাহী নগরীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের প্রধান জামায়াত সকাল ৮টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

সরেজমিনে দেখা গেছে, ঈদগাহে নামাজ আদায়ের জন্য জোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা, সমতলকরণ এবং মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী করে তুলতে কাজ চলছে পুরোদমে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি টাঙানো হচ্ছে সামিয়ানা।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবারের ঈদের প্রধান জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। তার সহযোগী হিসেবে থাকবেন মুফতি মহিবুল্লাহ।

এদিকে ঈদের দিন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে হযরত শাহ্ মখদুম (রহ.) মাজারেও বিকল্প প্রস্তুতি রাখা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠে নামাজ আদায়ে সমস্যা হলে প্রধান জামায়াত সেখানে অনুষ্ঠিত হবে। মাজার প্রাঙ্গণে দুটি জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়।

এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়। নগরীর অধিকাংশ ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। যানজট নিরসনে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ঈদ ও রমজান উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ট্রাফিক পুলিশের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া পটকা ফোটানো, মাদকদ্রব্য সেবন ও বিক্রি এবং কিছু দোকান বন্ধ রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন