রাজশাহীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি,) সকাল ১০ টায় বারসিক রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারে বারসিক ও পবা গ্রীন কোয়ালিশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক কৃষাণীদের উদ্বুদ্ধ করণ,ন্যায্যমূল্য প্রাপ্তি

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২১ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবি: Inside Bangla
Aa

রাজশাহীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি,) সকাল ১০ টায় বারসিক রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারে বারসিক ও পবা গ্রীন কোয়ালিশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক কৃষাণীদের উদ্বুদ্ধ করণ,ন্যায্যমূল্য প্রাপ্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ খাদ্য উৎপাদনে পদ্ধতি কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বাড়াতে করনীয়সহ, নিরাপদ খাদ্যউৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলও দূর করেরাসায়নিক সার ও কীটনাশক মুক্ত কৃষি চর্চা এবং বাজারজাতকরণ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

সভায় বারসিক আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলে পোকা-মাকড় ও রোগ-বালাইয়ের প্রাদুর্ভাবও ঘটছে। কৃষকরা ফসল উৎপাদনে অনিয়ন্ত্রিত উপায়ে সার-বালাইনাশক প্রয়োগ করছেন। এরফলে কৃষকদের উৎপাদন ব্যয় বাড়ছে, উপকারী পোকা মাকড় ও জীব বৈচিত্র্য কমে যাচ্ছে, পরিবেশ দূষণ এবং ভারসাম্য নষ্ট হচ্ছে। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, পাখি, অনুজীব ফলে জনস্বাস্থ্যও হুমকির দিকে। তাই কৃষকদের আর্থিক অবস্থার টেকসই উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কম খরচে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। পরবর্তী সুস্থ্য প্রজন্ম গড়তে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষক-কৃষাণীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত বারনই লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. রায়হান আলী জুয়েল, সদস্য সচিব মো. ইউসুফ আলী চৌধুরী, রুডো নির্বাহী পরিচালক সোহাগ আলী, প্রচেষ্টা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান, বরেন্দ্র ইয়ুথ ফরমের সম্পাদক পলি রানি, জৈব্য কৃষি উদ্যোক্তা মো. হাফিজুর রহমান, কৃষাণী মোসা. সুলতানা বেগম, মোসা. রেনুকা বিবি, কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন, কৃষক-কৃষাণীসহ বারসিকের কর্মকর্তাবৃন্দ।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন