রাজশাহীতে পরিত্যক্ত প্রাসাদের নিচে রহস্যময় সুড়ঙ্গ

রাজশাহীর দরগাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত প্রাসাদসদৃশ স্থাপনা ভাঙতে গিয়ে বেরিয়ে এসেছে রহস্যময় একটি সুড়ঙ্গ। বহুদিন ধরে অরক্ষিত পড়ে থাকা দিঘাপতিয়ার রাজপরিবার-সম্পর্কিত এই ভবনটির নিচ থেকে সুড়ঙ্গ উন্মোচিত হওয়ার পর স্থানীয় ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সুড়ঙ্গটি থেকে অবিরাম পানি বের

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

রাজশাহীতে পরিত্যক্ত প্রাসাদের নিচে রহস্যময় সুড়ঙ্গ
ছবি: Inside Bangla
Aa

রাজশাহীর দরগাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত প্রাসাদসদৃশ স্থাপনা ভাঙতে গিয়ে বেরিয়ে এসেছে রহস্যময় একটি সুড়ঙ্গ। বহুদিন ধরে অরক্ষিত পড়ে থাকা দিঘাপতিয়ার রাজপরিবার-সম্পর্কিত এই ভবনটির নিচ থেকে সুড়ঙ্গ উন্মোচিত হওয়ার পর স্থানীয় ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সুড়ঙ্গটি থেকে অবিরাম পানি বেরিয়ে আসায় সেটিকে ঘিরে প্রশ্ন বেড়ে গেছে আরও।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে শ্রমিকরা ভবনটি ভাঙার কাজ করছিলেন। সেই সময়ই মাটির নিচে লুকিয়ে থাকা সুড়ঙ্গপথটি খুলে পড়ে। শ্রমিকরা জানান, সুড়ঙ্গের ভেতর একদিকে পানি ঢুকছে, অন্যদিকে সেচযন্ত্র দিয়ে পানি তোলা হচ্ছে। তাঁরা ধারণা করছেন, সুড়ঙ্গটি ভবনের বিভিন্ন অংশকে যুক্ত করত।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ইতিহাসবিদরা বলছেন, দিঘাপতিয়ার জমিদার পরিবারের সঙ্গে সম্পর্কিত এই স্থাপনাটি বহু ঘটনার নীরব সাক্ষী। কবি ও গবেষক তসিকুল ইসলাম জানান, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ—বিভিন্ন পর্যায়ে এই ভবনটি গুরুত্বপূর্ণ ঠিকানা ছিল।

স্থানীয়দের দাবি, মহারানি হেমন্তকুমারীসহ রাজপরিবারের সদস্যরা শহরে এলেই এখানে উঠতেন। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা স্থাপনাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, সুড়ঙ্গ আবিষ্কারের খবর পাওয়ার পর জেলা প্রশাসন নতুন করে স্থাপনাটির প্রত্নমূল্য যাচাইয়ের উদ্যোগ নিচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল ইসলাম জানান, সহকারী কমিশনারকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রমাণ মিললে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

স্থানীয় হেরিটেজ সংগঠনগুলো বলছে, সুড়ঙ্গের সন্ধান প্রমাণ করে—স্থাপনাটি তড়িঘড়ি ভাঙা হয়নি কি না, এর প্রত্নবিশ্লেষণ আগে জরুরি ছিল। তাঁদের মতে, রাজশাহীর নগর উন্নয়ন পরিকল্পনায় এমন ঐতিহাসিক স্থাপনার গুরুত্ব পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন