রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে লিটারারি ফেস্টিভ্যাল
সাহিত্য, শিল্প ও মানবিক প্রতিরোধের বার্তা নিয়ে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী “১ম রাজশাহী লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬”। নগরীর বড়কুঠি মুক্তমঞ্চে (পদ্মাগার্ডেন সংলগ্ন) আগামী ৩ ও ৪ এপ্রিল, শুক্র ও শনিবার দুইদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ। “যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে মান
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

সাহিত্য, শিল্প ও মানবিক প্রতিরোধের বার্তা নিয়ে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী “১ম রাজশাহী লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬”। নগরীর বড়কুঠি মুক্তমঞ্চে (পদ্মাগার্ডেন সংলগ্ন) আগামী ৩ ও ৪ এপ্রিল, শুক্র ও শনিবার দুইদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
“যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে মানবিক কল্পনা” এই প্রতিপাদ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সম্পাদক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।
উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি স্বাগত বক্তব্য, সংহতি বক্তব্য ও উৎসবের ঘোষণা পাঠ করা হবে। এরপর অনুষ্ঠিত হবে কবিতা পাঠ, লিট্ল ম্যাগ পাঠ ও অভিজ্ঞতা বিনিময়, প্রতিষ্ঠানাবিরোধী সাহিত্যচর্চা ও আলোচনা, নির্বাচিত বইয়ের পরিচিতি ও আলোচনা।
উৎসবের বিভিন্ন সেশনে যুদ্ধ ও আগ্রাসনবিরোধী সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের আলোকে মানবিক স্মৃতি, লিটল ম্যাগাজিন চর্চা এবং চলচ্চিত্র ও দৃশ্যমাধ্যমে প্রতিরোধ ও মানবতার উপস্থাপন নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট বিষয়ে দেশের খ্যাতনামা লেখক, গবেষক ও চলচ্চিত্র নির্মাতারা অংশ নেবেন।
এছাড়া উৎসবে থাকবে যুদ্ধবিরোধী ডকুমেন্টারি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন ও পোস্টার প্রদর্শনী, গান, গীতিনাট্য ও গণনাটকের পরিবেশনা। উৎসব প্রাঙ্গণে লিটল ম্যাগাজিন ও বই প্রদর্শনীও আয়োজন করা হয়েছে।
আয়োজকরা মনে করেন “বর্তমান বিশ্ব বাস্তবতায় নীরবতা একটি অপরাধ। এই উৎসবের মাধ্যমে আমরা শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে প্রতিরোধের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তরুণ প্রজন্মকে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।”
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
