রাজশাহীতে মদপানে কলেজছাত্রের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, জাহিদ নগরে

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২৯ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহীতে মদপানে কলেজছাত্রের মৃত্যু
ছবি: Inside Bangla
Aa

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, জাহিদ নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদপান করতেন না। দুই দিন আগে বন্ধুদের সঙ্গে শখের বসে মদ পান করার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে বিষয়টি পরিবারের কাছে জানাজানি হওয়ার আশঙ্কায় তিনি হাসপাতালে ভর্তি হননি।

পরবর্তীতে বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি করার সময় চিকিৎসকদের মদপানের বিষয়টি জানানো হয়েছিল এবং মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওসি রবিউল ইসলাম আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন