রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপে দুই বছরের শিশু আটকা, চলছে মরিয়া উদ্ধার অভিযান
রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত নলকূপের পাইপে প্রায় ৩৫ ফুট গভীরে পড়ে গেছে দুই বছরের এক শিশু। বুধবার দুপুর দেড়টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আটকা পড়া শিশুটির নাম মো. সাজিদ। সে কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শা
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১০ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত নলকূপের পাইপে প্রায় ৩৫ ফুট গভীরে পড়ে গেছে দুই বছরের এক শিশু। বুধবার দুপুর দেড়টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আটকা পড়া শিশুটির নাম মো. সাজিদ। সে কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি ডিপ টিউবওয়েলের টেস্ট বোরিং পাইপের ভেতর পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শিশুটি এখনো জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। জটিল পরিস্থিতির কারণে মাটি খুঁড়ে উদ্ধার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ।
উদ্ধার কার্যক্রম আরো ত্বরান্বিত করতে রাজশাহী শহর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি ভেকু দিয়ে চারপাশের মাটি কাটার কাজ চলছে। সেখানে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল।
ওসি শাহীনুজ্জামান বলেন,“শিশুটিকে জীবিত উদ্ধার করতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সবাই একসঙ্গে কাজ করছে, আশা করছি শিশুটিকে নিরাপদে বের করে আনতে পারবো।”
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
৯৯ দিন আগে

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক হলেন রুবেল
১০৩ দিন আগে
হামের পর ডেঙ্গু, রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
১১৫ দিন আগে

বিষে হারানো প্রাণের স্মরণে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী শোকমিছিল
১১৫ দিন আগে
