রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ
সংবাদ বিজ্ঞপ্তি রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) আনুমানিক ১৪১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খরচাকা বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন খোলাবোনা নামক এলাকার পদ্মার পাড়ের ঝাউ
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৬ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) আনুমানিক ১৪১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খরচাকা বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন খোলাবোনা নামক এলাকার পদ্মার পাড়ের ঝাউ বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে পদ্মার পাড়ের ঝাউ বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে ঝাউ বাগানের মধ্যে লুকানো অবস্থায় একটি পলিথিনের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পলিথিনের ব্যাগটি খুললে তার মধ্য হতে ২৩৬ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
৯৯ দিন আগে

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক হলেন রুবেল
১০৩ দিন আগে
হামের পর ডেঙ্গু, রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
১১৫ দিন আগে

বিষে হারানো প্রাণের স্মরণে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী শোকমিছিল
১১৫ দিন আগে
