রাজশাহী কলেজে বৈশাখী মেলায় নজর কাড়ল বিএনসিসি স্টল
জিন্নাত আরা, রাজশাহী কলেজ “এসো মিলি প্রাণে প্রাণে উৎসবের মিলনমেলায়”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজে আয়োজিত বৈশাখী মেলা ১৪৩৩-এ দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রাজশাহী কলেজ ইউনিটের ব্যতিক্রমধর্মী স্টল। পহেলা বৈশাখকে বরণ করতে ঐতিহ্যবাহী লাল দালানের আঙিনায় আয়োজ
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৬ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

জিন্নাত আরা, রাজশাহী কলেজ
“এসো মিলি প্রাণে প্রাণে উৎসবের মিলনমেলায়”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজে আয়োজিত বৈশাখী মেলা ১৪৩৩-এ দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রাজশাহী কলেজ ইউনিটের ব্যতিক্রমধর্মী স্টল।
পহেলা বৈশাখকে বরণ করতে ঐতিহ্যবাহী লাল দালানের আঙিনায় আয়োজিত এ মেলায় নানা আয়োজনের ভিড়ে বিএনসিসি স্টলটি ছিল আলাদা আকর্ষণ। বাঙালির ঐতিহ্যবাহী উৎসবের আবহে ক্যাডেটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও বীরত্বপূর্ণ কার্যক্রমের এক অনন্য উপস্থাপন দর্শনার্থীদের মুগ্ধ করে।
স্টলটিতে প্রদর্শন করা হয় ক্যাডেটদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও সামরিক অনুষঙ্গ। এর মধ্যে ছিল কুচকাওয়াজে ব্যবহৃত ড্রাম, ক্যাডেট ইউনিফর্ম, বুট, ব্যারেট, বেল্ট, প্রশিক্ষণ সরঞ্জাম, ডামি রাইফেলসহ বিভিন্ন র্যাঙ্ক ব্যাজ। এসব উপকরণ ঘিরে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় কৌতূহল ও আগ্রহ।
খাকি পোশাক ও লাল টুপিতে সজ্জিত ক্যাডেটদের উপস্থিতি স্টলটিকে করে তোলে আরও প্রাণবন্ত। অনেকেই সেখানে গিয়ে ক্যাডেটদের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে বিএনসিসি’র ভূমিকা তুলে ধরতে স্টলটি কার্যকর ভূমিকা রাখে।
আলপনা ও বৈশাখী সাজে সজ্জিত স্টলটি ছিল সংস্কৃতি ও সামরিক শৃঙ্খলার এক সার্থক সংমিশ্রণ। উৎসবের আমেজের মধ্যেও ক্যাডেটদের পরিপাটি উপস্থিতি ও দায়িত্বশীল আচরণ দর্শনার্থীদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
রাজশাহী কলেজ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বৈশাখী মেলায় বিএনসিসি ইউনিটের অংশগ্রহণ শুধু উৎসবের মাত্রাই বাড়ায়নি, বরং মেলার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাতেও অনুপ্রেরণার উদাহরণ সৃষ্টি করেছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
