রাজশাহী কলেজে মহানগর ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও বৃক্ষরোপণ

রাজশাহী প্রতিনিধি রাজশাহী কলেজ-এ অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা। একইসঙ্গে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের স

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৫ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহী কলেজে মহানগর ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও বৃক্ষরোপণ
ছবি: Inside Bangla
Aa

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী কলেজ-এ অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা। একইসঙ্গে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

মঙ্গলবার (৫ মে) সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের সদস্যদের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, হোস্টেলের খাবারের মান উন্নয়ন, সেশন ফি হ্রাস এবং বাসের যাতায়াত ভাড়া কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসন ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো: রাশিকুজ্জামান প্রীতম, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, রাজশাহী কলেজের ছাত্রদল নেতা জুবায়ের রশিদ, ফারহান হোসেন কেলভিন, রাফাত আহমেদ প্রীতমসহ রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। এ সময় ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এমন কর্মসূচি নিয়মিত চালিয়ে যাওয়া হবে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন