রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনানে ২২ রানে ইতিহাস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় রাজশাহী কলেজ মাঠে এই জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে ম্যাচের শুরুতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ১০ ওভারে খেলায়
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৩০ নভেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনানে ২২ রানে ইতিহাস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় রাজশাহী কলেজ মাঠে এই জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টসে জিতে ম্যাচের শুরুতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ১০ ওভারে খেলায় ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা করে ৮৮ রান। জবাবে ৮৯ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলীয় ৬৬ রানে থামে ইতিহাস বিভাগের ইনিংস আর তাতেই ২২ রানের জয়ে শিরোপা নিজেদের করে নেয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ম্যান অব দ্য ম্যাচ হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যাপ্টেন খন্দকার ফাহিম মুনতাসীর এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ইতিহাস বিভাগের খেলোয়াড় মোঃ নাহিদ ইসলাম।
উল্লেখ্য গত ২২ নভেম্বর শুরু হয় রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। ধারাবাহিকভাবে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা নামলো। ম্যাচ শেষে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যুহুর আলী সহ আন্তঃবিভাগ ক্রিকেট বোর্ডের দায়িত্বরত শিক্ষকবৃন্দসহ উপস্থিত ছিলেন এবং দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যাপ্টেন খন্দকার ফাহিম মুনতাসীর বলেন- “জেতার অনুভুতি সবসময় সুন্দর হয়। ডিপার্টমেন্টের স্যারদের হাতে ট্রফি তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। আমার টিমের প্রতিটা প্লেয়ার খুব ভালো খেলেছে। শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল আর সেটা হলো চ্যাম্পিয়ন হওয়া। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে গেছি আর সর্বোচ্চ চোষ্টা করে চ্যাম্পিয়ন হতে পেরেছি। রাষ্ট্রবিজ্ঞানকে এই ট্রফি উপহার দিতে পেরে নিজেকে রাষ্ট্রবিজ্ঞানের একজন গর্বিত ছাত্র বলে মনে করছি।”
ম্যান অব দ্য টুর্নামেন্ট মোঃ নাহিদ ইসলাম বলেন, “অনেক ভালো লাগছে যে আমি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছি। কিন্তু দল জিতলে আরো ভালো লাগতো।”
নাসিম উদ্দিন/
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
