রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের সভাপতি রাব্বি, সম্পাদক বিশাল
রাজশাহী কলেজ প্রতিনিধি রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিফাত-ই-রাব্বি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী ইমতিয়াজ আমিন বিশাল। নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১০ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহী কলেজ প্রতিনিধি
রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিফাত-ই-রাব্বি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী ইমতিয়াজ আমিন বিশাল।
নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. হারুনুর রহমান। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবা সুলতানা এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক তমিজা চক্রবর্তী।
কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোমিতা প্রামানিক। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন শরিফ হোসেন। তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত নাঈম সাবিনা এবং দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মাহেম শাহরিয়ার আকাশ।
এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান ইরা এবং মিডিয়া সম্পাদক হিসেবে রয়েছেন সুরাইয়া জাহান খান প্রতিভা। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হিমা বসাক। কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এম. জেবু নূর এবং ফারহিয়া তাবাসসুম নিস্ফাত।
কমিটির চিফ প্যাট্রন হিসেবে রয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউসুফ আলী।
নবগঠিত কমিটির সদস্যরা আবৃত্তি চর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
