রাজশাহী কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহী কলেজ ছাত্রদলের ইফতার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪মার্চ) বিকালে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রাবাস মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিল
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৪ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহী কলেজ ছাত্রদলের ইফতার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪মার্চ) বিকালে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রাবাস মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ আবু মোঃ ইউনুছ আলী। উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত-ই-আফরোজ।
রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল ইসলাম। এছাড়াও যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, কাউসার হামিদ ও মুজাহিদ আরাফাতসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠান সফল করতে নিরলস কাজ করেন।
আয়োজক সংগঠন রাজশাহী কলেজ ছাত্রদলের রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর আদর্শ ও আপোষহীন সংগ্রামকে ধারণ করেই ছাত্রদল আগামীর পথ চলবে। আজকের এই ইফতার মাহফিল যেমন আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করেছে, তেমনি দেশনেত্রীর বিদেহী আত্মার জন্য দোয়া করা আমাদের পবিত্র দায়িত্ব।
মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
