রাজশাহী কলেজ ছাত্রদলে নতুন নেতৃত্ব, সভাপতি আমিনুল সম্পাদক প্রীতম

রাজশাহী কলেজ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাশেকুজ্জামান প্রীতম। বুধবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২০ জুন, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহী কলেজ ছাত্রদলে নতুন নেতৃত্ব, সভাপতি আমিনুল সম্পাদক প্রীতম
ছবি: Inside Bangla
Aa

রাজশাহী কলেজ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাশেকুজ্জামান প্রীতম।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বুধবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত আংশিক কমিটির মেয়াদ ৬০ দিন নির্ধারণ করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের রশিদ। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সামিউল ইসলাম শিমুল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ নূর মোহাম্মদ ইমনকে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নেহাল আহমেদ রায়হান এবং প্রচার সম্পাদক মো. জুবাইদ হাসান (যতন)।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবনা প্রস্তুত করে কেন্দ্রীয় সংসদে জমা দিতে হবে। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান প্রীতম বলেন, কেন্দ্রীয় ছাত্রদল আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার চেষ্টা করব। রাজশাহী কলেজে শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং একটি শক্তিশালী ও সুসংগঠিত ছাত্রদল গড়ে তুলতে আমরা কাজ করব। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে চাই।

তিনি আরও বলেন, রাজশাহী কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে সক্রিয় ভূমিকা রাখা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আমরা কাজ শুরু করব।

ছাত্রদলের নেতাকর্মীদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন