রাজশাহী কলেজ মাতাবে সোনার বাংলা সার্কাস
রাজশাহী কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স অ্যালুমনি রিইউনিয়ন-২০২৫’। রিইউনিয়ন উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজশাহী কলেজ মাঠে গাইবে সার্কাসের সঙেরা। প্রব
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৫ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

রাজশাহী কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স অ্যালুমনি রিইউনিয়ন-২০২৫’।
রিইউনিয়ন উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজশাহী কলেজ মাঠে গাইবে সার্কাসের সঙেরা।
প্রবর রিপন (ভোকাল ও গিটার) তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, এই কনসার্টকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে একসঙ্গে সময় কাটানো, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগের সুযোগ পাবেন অ্যালামনাইরা। সংগীতের সঙ্গে আনন্দ আর পুনর্মিলনের আবহে মুখর হয়ে উঠবে কলেজ প্রাঙ্গণ।
প্রথমবারের মতো রাজশাহী কলেজের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে ‘সোনার বাংলা সার্কাস’। ব্যান্ডটি ২০১৮ সালের মে মাসে গঠিত হয়। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ব্যান্ডটির সদস্যরা হলেন—প্রবর রিপন (ভোকাল ও গিটার), শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), দেওয়ান আনামুল হাসান রাজু (ড্রামস), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কিবোর্ড)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কনসার্ট রাজশাহী কলেজের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
