রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধ্বস্তাধস্তি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর একটার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। প্
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৮ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধ্বস্তাধস্তি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর একটার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের ব্যানারে দুপুরে মিছিল নিয়ে নগরীর ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করতে যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে।
এসময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।
এর আগে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে সককাল থেকেই পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নগরীর ভদ্রা ও পদ্মা আবাসিক এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
