শান্তর সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দ্বাদশ আসর জমজমাট সূচনায় শুরু হলো শান্ত-মুশফিকের ব্যাটিং মহাকাব্যে। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি, সঙ্গে অর্ধশতক মুশফিকের। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২৭ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

শান্তর সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়
ছবি: Inside Bangla
Aa

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দ্বাদশ আসর জমজমাট সূচনায় শুরু হলো শান্ত-মুশফিকের ব্যাটিং মহাকাব্যে। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি, সঙ্গে অর্ধশতক মুশফিকের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে সিলেট। ঝড়ো সূচনা করেন সাইম আইয়ুব, তবে ২৮ রানেই বিদায় নেন বিনুরার বলে। ২০ রানে স্টাম্পিং হয়ে ফেরেন জাজাই। ওপেনার রনি তালুকদারও থামেন ৪১ রানে, তাকে বোল্ড করেন সন্দীপ লামিচানে। এরপর ব্যাট হাতে দৃঢ়তা দেখান পারভেজ ইমন ও আফিফ ধ্রুব। ইমন ৩৩ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংসে দলীয় সংগ্রহ সমৃদ্ধ করেন, আফিফ রানআউট হওয়ার আগে করেন ৩৩। নির্ধারিত ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

জবাবে ৮ রানের মাথায় বিদায় নেন তানজিদ তামিম। শাহিবজাদা ফেরেন ২০ রানে। তবে এরপরই ম্যাচের মোড় ঘোরান শান্ত ও মুশফিক। দুজনের অটুট ১৩০ রানের জুটিতে সহজ জয় পায় রাজশাহী। শান্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা ইনিংস খেলেন, মুশফিক করেন ৩১ বলে ৫১।

এর আগে ২৫ হাজার বেলুন উড়িয়ে ও ডে-লাইট ফায়ার ওয়ার্কের মাধ্যমে বিপিএলের দ্বাদশ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন