শিবচর বাজারে বিক্রির আগেই উদ্ধার ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ, পদ্মায় অবমুক্ত

শিবচর বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিরল সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে কচ্ছপটিকে নিরাপদে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। রোববার (১ মার্চ) দুপুরে শিবচর বাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের নজরে এলে বিষয়টি দ্রুত প্রশাসনকে জানানো হয়। উপজেলা সি

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

শিবচর বাজারে বিক্রির আগেই উদ্ধার ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ, পদ্মায় অবমুক্ত
ছবি: Inside Bangla
Aa

শিবচর বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিরল সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে কচ্ছপটিকে নিরাপদে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

রোববার (১ মার্চ) দুপুরে শিবচর বাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের নজরে এলে বিষয়টি দ্রুত প্রশাসনকে জানানো হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, দুপুরের দিকে একটি চক্র বড় আকারের কচ্ছপটি বাজারে নিয়ে আসে। পরে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তিরা কচ্ছপটিকে রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে।

উদ্ধারের পর শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কচ্ছপটি প্রাথমিকভাবে সামুদ্রিক প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা বলছেন, সময়মতো উদ্যোগ নেওয়ায় একটি গুরুত্বপূর্ণ জলজ প্রাণ রক্ষা পেয়েছে যা পরিবেশ সংরক্ষণে একটি ইতিবাচক

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন