শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু
আব্দুল আলিম, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বালিজুরি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মোহাম্মদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৭ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

আব্দুল আলিম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বালিজুরি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম মোহাম্মদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে আহমেদ আলী গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নেপালির ভিটা এলাকায় যান। এ সময় হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক গুরুতরভাবে থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক মো. আনাছ আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। সুরতহাল প্রতিবেদনে মরদেহের বুকে থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, প্রতিটি মৃত্যু দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। বন আইন অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
