সবজি ফসলে বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ দিল শেকৃবি
শেকৃবি প্রতিনিধি সবজি জাতীয় ফসলে নিরাপদ ও পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনায় কৃষকদের নিয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ই মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের উদ্যোগে (SAURES) অনুষ্ঠি
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৮ মে, ২০২৬
পড়তে ১ মিনিট

শেকৃবি প্রতিনিধি
সবজি জাতীয় ফসলে নিরাপদ ও পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনায় কৃষকদের নিয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ই মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের উদ্যোগে (SAURES) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম। তিনি প্রশিক্ষণের টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবির অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামসুল হক বলেন, “বর্তমানে কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি মাটির স্বাভাবিক উর্বরতা রক্ষা করা সম্ভব।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম বলেন, “প্রান্তিক কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে শেকৃবির আউটরিচ কার্যক্রম কাজ করে যাচ্ছে। বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকরা যেমন উৎপাদন খরচ কমাতে পারবেন, তেমনি স্বাস্থ্যঝুঁকিও হ্রাস পাবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের বায়োপেস্টিসাইডের ব্যবহার, সংরক্ষণ ও মাঠপর্যায়ে প্রয়োগ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, নিরাপদ কৃষি সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
