সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা খেলোয়াড়দের

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সভাপতি মোহাম্মদ মিঠুন। মোহাম্ম

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৫ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা খেলোয়াড়দের
ছবি: Inside Bangla
Aa

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সভাপতি মোহাম্মদ মিঠুন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

মোহাম্মদ মিঠুন বলেন, এগুলো অসহায় বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।

নুরুল হাসান সোহান বলেন, খেলার জন্য প্রস্তুত সবাই। খেলার বিপক্ষে কেউ না, তবে দাবি মেনে।

সংবাদ সম্মেলনে ৫টি কারণ উত্থাপন করেছেন তারা। এক. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, দুই. নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, তিন. বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি ও পাঁচ. নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন