সালমান শাহ কাণ্ডে নতুন মোড়: সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে পদক্ষেপ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জন আসামির স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার বাদী আলমগীর কুমকুমের পক্ষে আইনজীবী ফারুক আহাম্মদ এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রেখেছেন বলে জা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৩ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

সালমান শাহ কাণ্ডে নতুন মোড়: সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে পদক্ষেপ
ছবি: Inside Bangla
Aa

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জন আসামির স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার বাদী আলমগীর কুমকুমের পক্ষে আইনজীবী ফারুক আহাম্মদ এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রেখেছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

আবেদনের শুনানিতে বাদীপক্ষের আইনজীবী বলেন, আসামিরা দীর্ঘ ২৯ বছর ধরে আদালতে অনুপস্থিত থেকে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন। ন্যায়বিচার নিশ্চিত ও আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এজাহারভুক্ত সকল আসামির সম্পদ জব্দ করা জরুরি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মারা যান। সে সময় চলচ্চিত্রাঙ্গনে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মৃত্যুর পর প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র‌্যাব ও পিবিআই—একাধিক সংস্থা ঘটনাটি তদন্ত করে আত্মহত্যার মত দেয়। তবে এসব প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে সালমান শাহের পরিবার বারবার রিভিশন আবেদন করে।

সবশেষে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সালমান শাহের মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় মধ্যরাতে রমনা মডেল থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে হত্যা করা হয়।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন