সিনিয়র জুনিয়র কথা কাটাকাটি নিয়ে শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫ জন

হাবিপ্রবি প্রতিনিধিঃ সিনিয়র জুনিয়র কথা কাটাকাটির জেরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের দুইটি গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বরাতে স

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১০ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

সিনিয়র জুনিয়র কথা কাটাকাটি নিয়ে শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫ জন
ছবি: Inside Bangla
Aa

হাবিপ্রবি প্রতিনিধিঃ

সিনিয়র জুনিয়র কথা কাটাকাটির জেরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের দুইটি গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বরাতে সংঘর্ষে প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা জানা গেছে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলের দুইটি অংশের (নূর হোসেন এবং এক্সটেনশন) ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট সংলগ্ন রাস্তায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা বাকবিতন্ডায় রূপ নেয় এবং ওই দুই শিক্ষার্থীর সাথে আরও শিক্ষার্থী জড়িয়ে পড়ে। এরপর তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ঘটনাস্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিক্ষকদের উপস্থিতিতেই শিক্ষার্থীরা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় হামলাকারী শিক্ষার্থীদের মাথায় হেলমেট, হাতে লাঠি দেখা যায়। প্রায় ঘন্টাখানেক সংঘর্ষের পর এক্সটেনশন হলের শিক্ষার্থীরা নিজ হলে ঢুকে পড়ে এবং হলগেটে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীদের অন্য পক্ষ এসময় হলের টিভিরুমে জানালার গ্লাস এবং নামফলক ভাংচুর করে। এসময় প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা হলের সামনে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ৪ টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওআন বলেন, পুরোটা সময় আমরা ঘটনাস্থলে ছিলাম এবং শেষরাতের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। দুই পক্ষকে নিয়েই উপাচার্য স্যারের সাথে আজকে মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত হবে এ ঘটনায় পরবর্তীতে কি ব্যবস্থা নেয়া হবে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন