সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের আংশিক কমিটি ঘোষণা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৬ এপ্রিল, ২০২৬
পড়তে ১ মিনিট

সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের আংশিক কমিটি ঘোষণা
ছবি: Inside Bangla
Aa

হাবিপ্রবি প্রতিনিধি :

সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের ২০২৬-২৭ ইং কার্যকালের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়। পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অরবিন্দ পাল অঙ্কুর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাওন হাওলাদার। নতুন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি অরবিন্দ পাল অঙ্কুর তার প্রতিক্রিয়ায় বলেন, “সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য একদিকে যেমন গর্বের, অন্যদিকে এটি একটি বড় দায়িত্বও। আমি সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার ওপর এই আস্থা রেখেছেন।

তিনি আরও বলেন, “আমরা চাই সেঁজুতি শুধু একটি সংগঠন হিসেবে নয়, বরং একটি পরিবার হিসেবে গড়ে উঠুক—যেখানে সংস্কৃতি, সৃজনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সমানভাবে বিকশিত হবে।”

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আগামী দিনে আমরা নতুন নতুন সাংস্কৃতিক কার্যক্রম, তরুণদের অংশগ্রহণ এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবো। আপনাদের সহযোগিতা আর ভালোবাসাকে পাথেয় করে আমরা যেন আমাদের দেশ ও সংস্কৃতিকে সগৌরবে তুলে ধরতে পারি, সেই আশাই ব্যক্ত করছি।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাওন হাওলাদার তার প্রতিক্রিয়ায় জানান, “সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি গভীরভাবে আনন্দিত ও কৃতজ্ঞ। এই সম্মানজনক দায়িত্ব আমাকে দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সংস্কৃতি চর্চা, সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা সম্ভব হবে।

আমি সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি, যেন আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং সংগঠনকে আরও একধাপ এগিয়ে নিতে পারি।”

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন