স্বাধীনতা দিবসে রাজশাহীতে প্যারেড অনুষ্ঠিত, ক্যাডেটদের দীপ্ত পদচারণা
জিন্নাত আরা, রাজশাহী কলেজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে ‘স্বাধীনতা দিবস প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ প্যারেডে অংশ নেয় মহাস্থান রেজিমেন্টের ক্যাডেটরা। দেশপ্রেমে উদ্বুদ্ধ এ আয়োজন ঘিরে তৈরি হয় গৌরবময় আবহ। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৮ টায় ঐতিহ্যবাহী ‘মুক্তিয
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৭ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

জিন্নাত আরা, রাজশাহী কলেজ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে ‘স্বাধীনতা দিবস প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ প্যারেডে অংশ নেয় মহাস্থান রেজিমেন্টের ক্যাডেটরা। দেশপ্রেমে উদ্বুদ্ধ এ আয়োজন ঘিরে তৈরি হয় গৌরবময় আবহ।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৮ টায় ঐতিহ্যবাহী ‘মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী প্রাঙ্গণে প্যারেডটি হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ব্যান্ডের তালে তালে শৃঙ্খলাবদ্ধ পদচারণায় এগিয়ে চলেন ক্যাডেটরা।
‘স্বাধীনতা দিবস প্যারেডে’ অংশ নেওয়া ক্যাডেটদের দৃঢ়তা, শৃঙ্খলা ও সমন্বিত পদক্ষেপ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সুশৃঙ্খল সারিতে তাদের প্রতিটি পদচারণায় ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের গৌরবগাথা। পুরো আয়োজনজুড়ে ছিল দেশপ্রেমের উচ্ছ্বাস ও দায়িত্ববোধের উজ্জ্বল উপস্থিতি।
আয়োজনে অংশ নেওয়া ক্যাডেটরাই ছিলেন মূল আকর্ষণ। তাদের উদ্দীপনা ও দেশপ্রেম প্যারেডে এনে দেয় অনন্য মর্যাদা ও প্রাণবন্ততা।
উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
