হাবিপ্রবি বন্ধুসভার ভিন্নধর্মী আয়োজন ‘সহমর্মিতার ঈদ’
ইফাত হোসেন জীম, হাবিপ্রবি প্রতিনিধি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে “সহমর্মিতার ঈদ” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেছে। রবিবার (১৫ মার্চ) হাবিপ্রবি বন্ধু
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১৬ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

ইফাত হোসেন জীম, হাবিপ্রবি প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে “সহমর্মিতার ঈদ” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেছে।
রবিবার (১৫ মার্চ) হাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা নিজ নিজ জেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদকে সামনে রেখে বিতরণ করা এসব সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী। এর মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন বন্ধুসভার সদস্যরা।দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত হাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনেক সুবিধাবঞ্চিত পরিবার ঈদ উপলক্ষে প্রয়োজনীয় সহায়তা পায়।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি আশিকুর রহমান বলেন, “বন্ধুসভার উদ্যোগে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, সমাজের বিত্তবানরা যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসেন, তবে আরও বেশি মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
৩৪ দিন আগে

হাবিপ্রবিতে ‘ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৬’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ডিভিএম ২৩ ব্যাচ
৩৯ দিন আগে

নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৪১ দিন আগে

চারবার ব্যর্থতার পর আন্তর্জাতিক মঞ্চে হাবিপ্রবি শিক্ষার্থীর স্টার্টআপ ‘সুপারজেন’
৫৯ দিন আগে
