‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা: ইসি
গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তা। এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা নিশ্চিত করতে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। ইসি জ
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৯ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তা। এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই নির্দেশনা নিশ্চিত করতে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
ইসি জানায়, গণভোটে হ্যাঁ বা না এর বিষয়ে গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। কেননা, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১২৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
১২৪ দিন আগে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
১২৫ দিন আগে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ৫০ বছরেও মেলেনি পানির ন্যায্য হিস্যা
১৩৬ দিন আগে
