২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

আকাশপ্রেমীদের জন্য মঙ্গলবার (৩ মার্চ) এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ। ২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ সন্ধ্যা নাগাদ অনুষ্ঠিত হবে। গ্রহণ চলাকালীন চাঁদ লালচে রঙ ধারণ করবে, যা সাধারণভাবে ‘ব্লাড মুন’ নামে পরিচিত। পরবর্তীবার এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের শেষভা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৩ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
ছবি: Inside Bangla
Aa

আকাশপ্রেমীদের জন্য মঙ্গলবার (৩ মার্চ) এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ। ২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ সন্ধ্যা নাগাদ অনুষ্ঠিত হবে। গ্রহণ চলাকালীন চাঁদ লালচে রঙ ধারণ করবে, যা সাধারণভাবে ‘ব্লাড মুন’ নামে পরিচিত। পরবর্তীবার এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের শেষভাগ পর্যন্ত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গ্রহণের প্রক্রিয়া শুরু হবে দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে।পূর্ণগ্রাস শুরু: বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডকেন্দ্রীয় গ্রহণ: বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডসর্বাধিক গ্রহণের মাত্রা: ১.১১৫

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে অবস্থান করে। এই অবস্থায় সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিসারিত হয়ে চাঁদের দিকে পৌঁছায়। পৃথিবীর বায়ুমণ্ডল নীল রঙের তরঙ্গদৈর্ঘ্যকে বেশি বিচ্ছুরিত করে এবং লালচে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য চাঁদে পৌঁছায়। ফলে চাঁদকে তামাটে বা লালচে দেখা যায়- একইভাবে আকাশ সন্ধ্যা7 বা ভোরে লাল দেখায়।

বৈশ্বিকভাবে গ্রহণের কেন্দ্রীয় গতিপথ রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরে, হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিম অংশ, কিমম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগরের মাইক্রোনেশিয়ার কোসরাই ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে।

বাংলাদেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে চাঁদ উদয় হওয়ার পর থেকে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত। বিভাগীয় শহরগুলিতে গ্রহণের শুরুর সময়:ঢাকা: সন্ধ্যা ৬টা ১ মিনিট ১২ সেকেন্ড।চট্টগ্রাম: বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড।সিলেট: বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড।রাজশাহী: সন্ধ্যা ৬টা ৭ মিনিট ৩৬ সেকেন্ড।খুলনা: সন্ধ্যা ৬টা ৫ মিনিট ১২ সেকেন্ড।বরিশাল: সন্ধ্যা ৬টা ১ মিনিট ৫৪ সেকেন্ড।ময়মনসিংহ: সন্ধ্যা ৬টা ২৪ সেকেন্ড।রংপুর: সন্ধ্যা ৬টা ৪ মিনিট ৩৬ সেকেন্ড।গ্রহণের শেষ: রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়া থেকে বের হয়ে পুরোপুরি শেষ হবে।

এই বিরল মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণের জন্য আকাশপথ পরিষ্কার থাকাটা গুরুত্বপূর্ণ। আকাশপ্রেমীরা অবশ্যই দূরবীণী বা ক্যামেরা ব্যবহার করে চাঁদের রক্তাভ রূপের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন