২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়

ইকবাল মাহমুদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি সংযুক্ত হওয়ায় শি

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৫ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়
ছবি: Inside Bangla
Aa

ইকবাল মাহমুদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি সংযুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবেন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির কার্যক্রম দুই ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত সব ক্লাস স্থগিত থাকবে। পরবর্তী ধাপে ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। এর পরদিন ২৭ মার্চ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ২৬ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও জরুরি সেবাসংশ্লিষ্ট কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন। দীর্ঘ বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ছুটি-পরবর্তী প্রথম কার্যদিবসে বিভাগ ও দপ্তরসমূহকে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন