৩ বছর পর এক রমজানেই পাওয়া গেল ৫টি জুমা

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৯ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

৩ বছর পর এক রমজানেই পাওয়া গেল ৫টি জুমা
ছবি: Inside Bangla
Aa

ইনসাইড বাংলা ডেস্ক

সাধারণত এক মাসে ৪টি জুমা বা শুক্রবার থাকে। কিন্তু কখনো কখনো ৫টিও মেলে। আর রমজানের জুমা মানেই মুসলিমদের জন্য বেশ আনন্দের খবর। তবে ৩ বছর পর আবারও বাংলাদেশসহ বেশ কিছু দেশের মুসলিমরা এক রমজানেই পেল ৫টি জুমা।

সর্বশেষ ২০২৩ সালের রমজান মাসে ছিল ৫টি জুমা। আর শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। ওই বছরের প্রথম রোজাই ছিল জুমার দিন। পরে আরও চারটি জুমা পেয়েছিল মুসলিমরা। আর ঈদ হয়েছিল রবিবার।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

ওই বছরের মতো এবারও মিলছে ৫টি জুমার। আগামীকাল শুক্রবার, জুমাটি এবারের রমজানের ৫ম জুমা। এর আগে ২য় রমজান (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম শুক্রবার, এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শুক্রবার পড়েছিল। আগামীকাল জুমাতুল বিদা।

এদিকে আজ দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ হচ্ছে। আর আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন