পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা রাজশাহী কলেজের শিক্ষার্থী তানভীর

ইকবাল মাহমুদ : রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. তানভীর ইসলাম পড়াশোনার পাশাপাশি স্বপ্ন বুনছেন নিজেকে তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। বর্তমানে রাজশাহী নগরীর স্বপ্ন-চূড়া প্লাজায় তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করেছেন খেলাধুলার সামগ্রীর দোকান TTM Sports। ‎‎ছাত্রজীবনেই

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৮ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা রাজশাহী কলেজের শিক্ষার্থী তানভীর
ছবি: Inside Bangla
Aa

ইকবাল মাহমুদ :

রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. তানভীর ইসলাম পড়াশোনার পাশাপাশি স্বপ্ন বুনছেন নিজেকে তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। বর্তমানে রাজশাহী নগরীর স্বপ্ন-চূড়া প্লাজায় তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করেছেন খেলাধুলার সামগ্রীর দোকান TTM Sports।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

‎‎ছাত্রজীবনেই আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন থেকে এমন উদ্যোগ নেওয়া বলে জানান তানভীর ইসলাম। তিনি বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলা প্রতি তার আগ্রহ ছিল এবং খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখায় ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলে এটি তিনি লক্ষ্য করতেন। মাঠে খেলতে খেলতেই স্পোর্টস জার্সি, কিট আর টিমওয়ার্কের প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয় তার। তখন থেকেই স্বপ্ন জাগে শুধু খেলবেন না, এই খেলাধুলার জগতের সাথেই নিজে কিছু একটা করবেন।

‎এরপর ২০২২ ফুটবল ওয়ার্ল্ড কাপ এর সময় কিছু জার্সি কিনে রুমেই স্টক করতে শুরু করেন এবং ফেসবুকে প্রচারণার মাধ্যমে সেগুলো বিক্রি শুরু করেন। তার মতে, চাকরির চেয়ে নিজে কিছু করায় তৃপ্তি রয়েছে। উদ্যোক্তা হওয়ার সাহস থেকে তিনি TTM SPORTS নামে নিজের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন।

তার দোকানে খেলাধুলা সংশ্লিষ্ট প্রায় সব ধরনের সামগ্রী রয়েছে। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলার সরঞ্জাম, বিভিন্ন ধরনের ট্রফি, কাস্টমাইজড টি-শার্ট, প্রিন্টিং মগসহ নানা উপহার সামগ্রী।

‎এছাড়াও তার প্রতিষ্ঠান “TTM Sports” এ বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে মানসম্মত পণ্য ও ক্রেতা সেবায়। খেলাধুলা সংশ্লিষ্ট ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, টুর্নামেন্ট আয়োজনকারী ও সাধারণ ক্রীড়াপ্রেমীদের চাহিদা অনুযায়ী এখানে পণ্য সরবরাহ করার ব্যবহার রয়েছে। এছাড়া ট্রফি ও টি-শার্টে কাস্টম ডিজাইন ও প্রিন্টিং সুবিধাও প্রদানের ব্যবস্থা রয়েছে।

তরুণ উদ্যোক্তা হিসেবে এমন উদ্যোগ কে তার দোকানে আসা সংশ্লিষ্টরা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন। এছাড়াও শিক্ষার্থী হিসেবে এমন উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন