রাজশাহী জেলা ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নাদিম-জিহাদ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১১ জুলাই, ২০২৬
পড়তে ১ মিনিট

রাজশাহী জেলা ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নাদিম-জিহাদ
ছবি: Inside Bangla
Aa

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন নাদিম সিনা এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জিহাদ মাহমুদ।

শনিবার (১১ জুলাই) সকালে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির দুটি পদ শূন্য রাখা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

নবগঠিত কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের আহমেদ এবং সদস্য হিসেবে জিন্নাত আরা সুমু, ফারদিন হাসান রঙ্গন, আবিদ হক, রাকিবুল ইসলাম আরিফ, স্বজন আলী ও ইলিয়াস আল রাফিদ।

কমিটি ঘোষণার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত আহ্বায়ক নাদিম সিনা বলেন, “ছাত্র ফেডারেশন দেশব্যাপী শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এবং গণমুখী শিক্ষার দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এই কমিটি জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করবে।”

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন