২০২৬ সালের সোশ্যাল মিডিয়ার ৭ ট্রেন্ড, চলুন জেনে নিই

আজকের দিনে সোশাল মিডিয়া শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা লাইক-কমেন্টের জায়গা নয়। রিলস, শর্টস আর এআই কনটেন্টের ভিড়ে আমাদের প্রতিদিনকার ফিড এমনভাবে পূর্ণ হচ্ছে যে কোন কনটেন্ট সত্যি আর কোনটি তৈরি, তা বোঝাও কঠিন হয়ে গেছে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালে সোশাল মিডিয়ার ব্যবহার শুধু বিনোদনের জন্য থ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৬ জানুয়ারি, ২০২৬
পড়তে ২ মিনিট

২০২৬ সালের সোশ্যাল মিডিয়ার ৭ ট্রেন্ড, চলুন জেনে নিই
ছবি: Inside Bangla
Aa

আজকের দিনে সোশাল মিডিয়া শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা লাইক-কমেন্টের জায়গা নয়। রিলস, শর্টস আর এআই কনটেন্টের ভিড়ে আমাদের প্রতিদিনকার ফিড এমনভাবে পূর্ণ হচ্ছে যে কোন কনটেন্ট সত্যি আর কোনটি তৈরি, তা বোঝাও কঠিন হয়ে গেছে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালে সোশাল মিডিয়ার ব্যবহার শুধু বিনোদনের জন্য থাকবে না বরং আরও অর্থবহ ও প্রাসঙ্গিক হয়ে উঠবে।

দীর্ঘ রিলস ও শর্টস

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ভিডিওর জনপ্রিয়তা বেড়েই চলেছে। কিন্তু ২০২৬ সালে আমরা দেখব, শর্টস বা রিলস আর এক মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউটিউব, টিকটক বা ফেসবুকে এখন ৩ মিনিট পর্যন্ত শর্টস পাওয়া যাবে, যাতে ব্যবহারকারী কনটেন্টের পুরো বিষয়বস্তু বুঝতে পারে।

এআই নয়, মানুষকেই প্রাধান্য

এআই তৈরি ছবি ও ভিডিও যতো নিখুঁত হোক, মানুষ এখনও বাস্তব অভিজ্ঞতা পছন্দ করছে। ব্যবহারকারীরা চাচ্ছেন, কোনো কনটেন্ট যদি এআই দিয়ে তৈরি হয়, তা স্পষ্টভাবে জানানো হোক।

ভিডিওতে ধারাবাহিকতা

টিভি সিরিজের মতো এখন সোশাল মিডিয়াতেও ‘পরবর্তী পর্বে কী হবে’ এর অপেক্ষা চলছে। ভ্লগ, ট্রাভেল সিরিজ বা ব্যক্তিগত গল্পের ধারাবাহিক কনটেন্ট ব্যবহারকারীদের বেশি আকর্ষণ করছে।

ভাইরাল নয়, সমমনা সম্প্রদায়

লাখ লাখ ভিউ বা ভাইরাল পোস্টের চেয়ে মানুষ এখন এমন পেজ বা গ্রুপ খুঁজছেন যেখানে তাদের মতো আগ্রহের মানুষ আছে। শিক্ষামূলক, মিম বা বিশেষ সম্প্রদায়ভিত্তিক কনটেন্টই এবার প্রাধান্য পাবে।

একতরফা নয়, দ্বিপক্ষীয় যোগাযোগ

ক্রিয়েটর বা ব্র্যান্ড শুধু কনটেন্ট প্রকাশ করে আর আমরা শুধু দেখব, সেই দিন শেষ। এখন ব্যবহারকারীরা সরাসরি প্রশ্ন করতে চাইছে এবং তাৎক্ষণিক উত্তর পেতে চাইছে।

নিখুঁত নয়, বাস্তব জীবনই ভাইরাল

সোশাল মিডিয়ায় সাজানো জীবনের চেয়ে ‘র ফুটেজ’ বা বাস্তব অভিজ্ঞতার গল্প মানুষ বেশি পছন্দ করছে। সাধারণ মানুষের লড়াই ও জীবনের গল্প বেশি বিশ্বাসযোগ্য ও আকর্ষণীয় মনে হচ্ছে।

গুগলের জায়গা নিচ্ছে সোশাল মিডিয়া

২০২৬ সালে মানুষ জিনিস খুঁজতে গুগলের বদলে সরাসরি সোশাল মিডিয়া ব্যবহার করবে। টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউবেই এখন দ্রুত, ভিডিওর মাধ্যমে তথ্য পাওয়া সম্ভব।

রিলসের যুগ শেষ, ২০২৬ সালে সোশাল মিডিয়া হবে আরও শিক্ষামূলক, বাস্তবমুখী এবং ব্যবহারকারীর সঙ্গে সরাসরি যুক্ত- এভাবেই বদলে যাবে আমাদের ডিজিটাল অভ্যাস।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন