আগামী ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন তারেক রহমান

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২৫ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

আগামী ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন তারেক রহমান
ছবি: Inside Bangla
Aa

আগামী জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগ দিতে ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ওলিউল হক রানা জানান, প্রাথমিকভাবে ২৮ জানুয়ারি তারেক রহমানের রাজশাহীতে আসার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এদিন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের মহাসমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

গত শনিবার রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকতের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রথমে ২৮ জানুয়ারি জনসভার কথা বলা হয়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে

তারেক রহমানের এই সফর ঘিরে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। তারা সমাবেশ সফল করতে মাঠপর্যায়ে প্রচার ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত জানান, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এই সফরে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে তুলে ধরবেন। যা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফরসূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন। পরে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন। নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানে
    আরও পড়ুন