এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

বিএনপি দলীয় সংসদ সদস্যদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য দুই দিনের নিবিড় প্রশিক্ষণের আয়োজন করেছে। ৬ ও ৭ মার্চ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট,

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৬ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি
ছবি: Inside Bangla
Aa

বিএনপি দলীয় সংসদ সদস্যদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য দুই দিনের নিবিড় প্রশিক্ষণের আয়োজন করেছে। ৬ ও ৭ মার্চ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ দায়িত্ব ও মন্ত্রিসভার সংসদীয় রেওয়াজ বিষয়ে ধারণা দেওয়া হবে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করার কৌশল ও দায়িত্ববোধ তুলে ধরা হবে।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) কর্মশালার দুটি সেশন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্ন ভোজের পর বিকেল আড়াইটায় শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য।

৭ মার্চ দ্বিতীয় দিনে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের এমপিরা উপস্থিত থাকবেন।

বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, প্রশিক্ষণে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ, মন্ত্রণালয় তদারকি, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশলসহ বিভিন্ন বিষয়েও পরামর্শ দেওয়া হবে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন