কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি : তারেক রহমান

ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার আ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৭ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি : তারেক রহমান
ছবি: Inside Bangla
Aa

ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি।

শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।সভায় তিনি বলেন, স্বৈরাচারের আমলে যে-সব মা তাদের সন্তানদের হারিয়েছেন, যে বোন তার স্বামীকে হারিয়েছেন তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা গুম খুনের শিকার হয়েছেন রাষ্ট্র তাদের দায় এড়াতে পারে না।

বিএনপি সরকারে এলে রাষ্ট্রে এসব শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।

তিনি বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারকে প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অনেকেই।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন